সারাদেশ

বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় তিন লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় পাইপগান ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের ঘোনা ব্রিজের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গারা হলো, নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনারপাড়া জিরোপয়েন্টে অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্পের মৃত জুলুর মুল্লুকের ছেলে নুর আলম (৪৫), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর জি/২৯ ব্লকের মো. গোরা মিয়ার ছেলে মো. হামিদ (২৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের-২ এর ডি-৪ ব্লকের মো. সৈয়দ হোসেনের ছেলে নাজির হোসেন (২৫)।

বন্দুকযুদ্ধের ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তাদের উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সীমান্তের তুমব্রু বিওপির একটি দল টহল দেওয়ার সময় দেখতে পায়, মিয়ানমার থেকে পাহাড়ি পথে ১০/১২ জন লোক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। এসময় বিওপির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের দিকে গুলি করে।

এসময় আত্মরক্ষার্থে বিজিবি’র সদস্যরাও পাল্টা গুলি করেন। একপর্যায়ে হামলাকারীরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় পাইপগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। একইসঙ্গে তিন জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে আহত অবস্থায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করে বিজিবি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা