নিহত রাজু এবং উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবা
সারাদেশ

রাতে শিশুকে জবাই, ভোরে বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ৩ বছরের শিশু মেহরাবকে জবাই করে হত্যার ঘটনায় তার চাচা জসিম উদ্দিন রাজু (৩২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) ভোরে ডবলমুরিং থানাধীন পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি কার্তুজ, একটি ছুরি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডবলমুরিং থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে হাজীপাড়ার জলিল ম্যানসন বাড়িতে আসামি জসিম উদ্দিন রাজুর সঙ্গে তার ছোট ভাই রাশেদের বউ নিলু আকতারের ঝগড়া হয়। এ সময় রাজু আপন ভাতিজা শিশু মেহরাবকে (৩) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে শিশু মেহরাবের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে ভোর রাতে ডবলমুরিং থানাধীন পাহাড়তলী ঝর্ণাপাড়ার জোড় ডেবার পূর্ব পাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু নিহত হন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহির হোসেন সান নিউজকে বলেন, ‘শিশু মেহরাব খুনে জড়িত আসামি রাজুকে গ্রেফতারের জন্য পাহাড়তলীর ঝর্ণাপাড়ায় গেলে সে ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে রাজুকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা