কমছে বন্যার পানি, বাড়ছে খাদ্য সংকট
সারাদেশ

কমছে বন্যার পানি, বাড়ছে খাদ্য সংকট

নিজস্ব প্রতিবেদক:

দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমছে বেশ দ্রুত। পদ্মায় অবশ্য ধীরগতি। মেঘনা অববাহিকার নদ-নদীতেও হ্রাস পাচ্ছে পানি। তবে বন্যার পরিস্থিতি উন্নত হলেও দেখা দিয়েছে খাদ্য সংকট।

পানিবন্দিসহ বাঁধ ও সড়কে আশ্রয় নেওয়া মানুষজন বিশুদ্ধ খাবার পানিসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পাওয়ার কথা জানিয়েছে। এতে তাদের দিন কাটছে কষ্টে।

আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

সোমবার (০৬ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, স্থিতিশীল থাকতে পারে শরীয়তপুর ও মুন্সীগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় শেরপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এলাকাবাসী, জনপ্রতিনিধি ও কর্তৃপক্ষের বরাতে এবং সরেজমিন ঘুরে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো খবরে বিস্তারিত :

কুড়িগ্রাম : জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে নামলেও এখনো ধরলার পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা ও বাঁধে আশ্রয় নেওয়া অনেকেই এখনো ঘরে ফিরতে পারেনি। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানির সংকট ও স্যানিটেশন সমস্যা। পানি কমার সঙ্গে সঙ্গে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।

জেলায় এই পর্যন্ত পাঁচটি স্কুল নদীতে বিলীন হয়েছে। উলিপুরের সাহেবের আলগা, বেগমগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার পরিবার ভিটামাটি হারিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে ভাঙন ঠেকাতে চার হাজার জিও ব্যাগ পাঠানো হয়েছে। সাহেবের আলগা ও কর্তিমারীতে ভাঙন ঠেকাতে শিগগিরই কাজ শুরু হবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ড. মোস্তাফিজার রহমান প্রধান জানান, আমন ধানের বীজতলার ক্ষতি পোষাতে কৃষক পর্যায়ে কমিউনিটি বীজতলা স্থাপন করা হবে। এ জন্য কৃষকের মোবাইলে বিকাশের মাধ্যমে এক হাজার ৯৩৫ টাকা করে দেওয়া হবে।

গাইবান্ধা : ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তা নদীর পানি দ্রুত কমে যাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের পানি তিস্তামুখ ঘাটে গতকাল বিকেল ৩টা পর্যন্ত বিপত্সীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে করতোয়ার পানি বাড়ায় গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। গেলো রোববার (৫ জুলাই) বিকেল ৩টা থেকে গতকাল বিকেল ৩টা পর্যন্ত করতোয়ায় পানি বেড়েছে ৬২ সেন্টিমিটার। তবে এখনো তা বিপত্সীমার নিচে রয়েছে।

পানিবন্দি এবং বাঁধ ও সড়কে আশ্রয় নেওয়া মানুষজন পর্যাপ্ত ত্রাণসামগ্রী পায়নি বলে জানিয়েছে এবং পাওয়ার কথাও বলেছে।

শেরপুর : পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরাতন ভাঙন অংশ দিয়ে বন্যার পানি প্রবেশ করায় সদর উপজেলার কামারেরচর ও চরপক্ষীমারী ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

রাজবাড়ী : রবিবারের পর গতকালও কমেছে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়ায় ৯ সেন্টিমিটার কমে বিপত্সীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গতকাল। এ ছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপত্সীমার নিচে রয়েছে।

মুন্সীগঞ্জ : গত ২৪ ঘণ্টায় শ্রীনগরের ভাগ্যকূলে পদ্মার পানি ১২ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এর পরও গতকাল বিপত্সীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে পদ্মা অববাহিকার নিম্নাঞ্চলের জনপদগুলোতে পানি কমতে শুরু করেছে। মাওয়া পয়েন্টে পদ্মার পানি হ্রাস পেয়েছে ছয় সেন্টিমিটার।

জেলার চারটি উপজেলার নদীতীরবর্তী গ্রামগুলোতে মানুষ এখনো পানিবন্দি। লৌহজংয়ের দক্ষিণ মেদেনীমণ্ডল ও মামুদপট্টি গ্রামে বানের পানি ঢুকে পড়ায় পাঁচ শতাধিক পরিবার, লৌহজংয়ের সন্দিসা, খিদিরপাড়া, গাঁওদিয়া, বেজগাঁও, পয়সা, মাইজগাঁওসহ পদ্মা নদীর তীরবর্তী এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক বিধিনিষেধ এবং ফ্লাইট চলাচলে বিঘ্নের প্র...

ডিনার ডেটে কাঞ্চন-শ্রীময়ী, ট্রোলের মুখে যুগল

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রীময়ী...

নারীর শরীর নিয়ে প্রত্যাশা অন্তহীন: রাধিকা মদন

মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়...

জয়ের গন্ধ পেয়েও জিততে পারল না বাংলাদেশ, রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ লড়াই

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর চলা একমাত্র টেস্ট শ...

আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানের বেহাল দশা এবং সরকারি উদাসীনতার বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা