সারাদেশ

চাঁদপুরে একদিনে করোনায় সুস্থতার রেকর্ড

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে একদিনে করোনা আক্রান্ত রোগী রেকর্ড সংখ্যক ২৫৪ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলার ১১৩ জন, মতলব দক্ষিণে ৩৯ জন, মতলব উত্তরে ১৯ জন, শাহরাস্তিতে ২১ জন, হাইমচরে দুই জন, কচুয়ায় ১৯ জন, ফরিদগঞ্জে ৮ জন এবং হাজীগঞ্জে ৩৩ জন রয়েছেন। একদিনে শনাক্ত হয়েছেন ৮৬ জন। মঙ্গলবার (৭ জুলাই) সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার ঢাকা থেকে দুই দফায় ১৪৭ জনের রিপোর্ট আসে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট আসে ৮৬ জনের এবং নেগেটিভ আসে ৬১ জনের। মৃতের তালিকায় যুক্ত হয়েছেন উপসর্গে মৃত শাহরাস্তির মজিবুল হক (৬০)। নতুন করে আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩২ জন, হাইমচরে সাত জন, মতলব উত্তরে একজন, মতলব দক্ষিণে ১৩ জন, ফরিদগঞ্জে ৮ জন, হাজীগঞ্জে ৯ জন এবং শাহরাস্তিতে ১৬ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এক হাজার ১৮৭ জন হলো। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫৮ জন এবং মারা গেছেন ৬৬ জন।

মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪৭১ জন, হাইমচরে ৮৬ জন, মতলব উত্তরে ৭৪ জন, মতলব দক্ষিণে ১৩৮ জন, ফরিদগঞ্জে ১২৯ জন, হাজীগঞ্জে ১১৪ জন, কচুয়ায় ৫০ জন এবং শাহরাস্তিতে ১২৫ জন রয়েছেন ।

জেলায় মৃত ৬৬ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৯ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯ জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৫ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে একজন রয়েছেন ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা