সারাদেশ

বাঁশ দিয়ে বরখাস্ত ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক :

ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিমপাটুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ইউড্রেন নির্মাণ কাজের প্রকল্প কমিটির সভাপতি।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাই এর কাজ করার জন্য তাকে বরখাস্ত করা হয়।

ইউড্রেন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন ৫ জুলাই উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা