চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল!
সারাদেশ

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল!

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরান বাজার হরিসভা রোডে এবার ফাটল দেখা দিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙন রোধ বালি ভর্তি বস্তা প্রস্তুত করে ফেলা শুরু করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছর পুরান বাজার হরিসভা রোডে শহর রক্ষা বাঁধের কয়েকটি অংশে ফাটল দেখা দেয়। এরমধ্যে হরিসভা রোডের মাথায় ২০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় বর্ষার পানির তোড়ে মন্দির এলাকার বিস্তীর্ণ অংশ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, মেঘনার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি বৃদ্ধি ও প্রচন্ড স্রোতের কারণে শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকার কয়েকটি স্থানে ফাটল ও ব্লক দেবে গেছে। হরিসভা এলাকার বসতবাড়ি, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা বাণিজ্য নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। বাঁধের দুইশ’ মিটার তীর এলাকা যেকোন সময় নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন স্থানীয় লোকজন। প্রতি মুহূর্তে এলাকাবাসীর মাঝে ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার জানান, বাঁধের ফাটল এলাকায় মঙ্গলবার (০৭ জুলাই) রাত থেকেই বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষায় কাজ চলছে। নদীতে পানির ঘূর্ণাবর্ত অত্যন্ত প্রবল হওয়ায়, বাঁধের কোথাও ফাটল হচ্ছে কিনা তা তদারকি ও সার্ভের কাজ চলছে। পাউবো’র কর্মকর্তারা সেখানে সার্বক্ষণিক তদারকিতে রয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা