ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোট দিনেই হবে, রাতে নয়

সান নিউজ ডেস্ক: আগামী ১৫ জুন মাদারীপুরের কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ। কোনো ধরনের জোর বা প্রভাব খাটানো যাবে না। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য কঠোর নজরদারি রাখবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। রাতে কোনো ভোট হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

আরও পড়ুন: মানবাধিকার নিয়ে ইইউ'র উদ্বেগ

শনিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি, সকলে জনগণের অধিকার প্রয়োগ করতে দেবো। যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন আমরা তা প্রতিহত করবো। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকবো না, চলে যাবো।

আরও পড়ুন: মানবাধিকার নিয়ে ইইউ'র উদ্বেগ

নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে অনেকে অনেক কথা বলে। এজন্য আমরা আগামীতে দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসবো। এখানে উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসাররা আছেন, আপনারা অফিসে ইভিএম রাখবেন যাতে করে মানুষ সেটা দেখতে পারে; কীভাবে ভোট প্রয়োগ করতে হয়। অনেকে বলে, এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্য হতে দূর করতে হবে। আমাদের ইভিএম মেশিনের মত সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছে। তাদেরও আমরা আমাদের মেশিন দেখাবো। তাদের হাতে ছেড়ে দেবো, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে কেউ জানে না। ইভিএমের কোন ভুল-ত্রুটি যদি কেউ ধরতে পারে, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, নির্বাচন বা কমিশন সম্পর্কে আপনারা সত্য লিখবেন। এতে কেউ বাঁধা দেবে না। আপনারা সত্য লিখলেও জনগণ বিশ্বাস করে, আবার অনেক সময় মিথ্যা লিখলেও করে। তবে আমার অনুরোধ, আপনারা সত্যটা লিখবেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে দাঁড়িয়ে মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে

আনিছুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো কাজ করা যাবে না। যেমন- ব্যাংকে হিসাব খোলা, জমি দলিল, মোবাইলের সিম ক্রয়, পাসপোর্টসহ অনেক কাজে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র লাগে। এজন্য ভোটার তালিকা হালনাগাদকে গুরুত্ব দিতে হবে। যারা ভোটার হালনাগাদের তথ্য কম্পিউটারে এন্ট্রি দেবেন, তারা খুব সতর্কতার সাথে মানুষের নাম-ঠিকানা লিখবেন। যাতে কোনো ভুল তথ্য না আসে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা। সভা সঞ্চালনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ‌্যমকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা