সারাদেশ

ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (৪৫)। এ ঘটনায় মো. আফচার (৩৫) আবদুল মাজেদসহ আরও দুজন পথচারী আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাক কেড়ে নিল আরও দুই প্রাণ

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বদর দরগাহ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সাধনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পরে ঘাতক ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানা ওসি মো. কামাল উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন পথচারী আহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা