কোম্পানীগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
সারাদেশ

কোম্পানীগঞ্জে ৯ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

মৃত ইসরাত জাহান সাইমুন (১৫) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ঘর পোড়া বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়,গত মঙ্গলবার ( ১৭ মে ) থেকে সাইমুন অসুস্থ ছিল। এ বিষয়ে পরিবারের সদস্যদের দাবি সে কি খেয়েছে তারা এ বিষয়ে কিছু জানেনা। অসুস্থ অবস্থায় শুক্রবার ( ২০ মে ) দুপুরের দিকে সে অচেতন হয়ে পড়ে।

আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

এরপর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে পুলিশ এলে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য স্প্যানিশ তারকার  

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাস...

চট্টগ্রাম-বরিশালে ভারী বর্ষণের সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও ক...

প্রতিদিন কতটুকু রসুন খাওয়া নিরাপদ?

রসুন দীর্ঘদিন ধরেই রান্নার স্বাদ বাড়াতে ও ঐতিহ্যগত চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছ...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী  বর্জনের  আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর 

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা