বন্যা পরিস্থিতি অপরিবর্তিত (ছবি:
সারাদেশ

সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেট প্রতিবেদক: সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। পানিবন্দি আছেন অন্তত ১২ লাখ মানুষ। জেলায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে ঢলের প্রভাব কমে আসায় সুরমা নদীর পানি কানাইঘাট এব অং সিলেট পয়েন্টে কিছুটা কমেছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী রোববারের আগে সিলেটে বন্যা পরিস্থিতির তেমন উন্নতির কোনো সম্ভাবনা নেই।

এদিকে গত ৮ দিন ধরে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ইতিমধ্যে অনেকের ঘরে মজুত করা খাবারও শেষ হয়ে গেছে। এমন অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্থরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলেও অভিযোগ উঠছে।

আরও পড়ুন: সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে: আইনমন্ত্রী

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত ১৪৯ মেট্রিক টন চাল, নগদ ৫ লাখ ৩৪ হাজার টাকা ও ২০ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ২৭৪টি আশ্রয় ও ২২০টি গবাদি পশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা