সারাদেশ

ছেলের হাতে বাবা খুন

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।

আরও পড়ুন: পার্কে ৫ জোড়া কপোত-কপোতী আটক

শুক্রবার (২০ মে) সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। নিহত বাবু হোসেন (৪২) ওই এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।

নিহত স্বজনরা বলেন, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছেন। কারণ ছেলে দড়ি ফ্যাক্টরিতে কাজ করে অর্থ উপার্জন করেন। কিন্তু ছেলে তাতে রাজি না। এ নিয়ে ঝগড়া চলছিল দুদিন ধরে। এ নিয়ে আজ শুক্রবার সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে আঘাত করলে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০

নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। ছেলে দড়ি কারখানায় কাজ করে। তার বাবাকে টাকা না দেওয়ায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা