আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত)
জাতীয়

সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এছাড়া সরকার কোরআন-সুন্নাহর জ্ঞান আহরণ এবং প্রচারে ভূমিকা রেখে যাবে।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা এবং জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সব মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তাদের ধর্মীয় অধিকার দিয়েছেন দেশের সব ধরনের মানুষের সর্বোচ্চ সুবিধা নিয়ে তাদের ধর্মীয় অধিকার ভোগ করছেন। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্প্রদায় সম্প্রীতির দেশের সুনাম নিয়ে গর্ববোধ করছে।

ধর্ম প্রচারে বঙ্গবন্ধুর ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আলেমদের ও কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন এবং তার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রীও তার পিতার আদর্শ অনুসরণ করে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুন: বিএনপি থেকে আজীবন বহিষ্কার সাক্কু

অনুষ্ঠানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা