বেগমগঞ্জে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১ 
সারাদেশ

বেগমগঞ্জে অপহৃত ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, গ্রেফতার ১ 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপহৃত অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৬) উদ্ধার করে অপহরণকারী মো. আলাউদ্দিন আলোকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

গ্রেফতারকৃত আলাউদ্দিন উপজেলার করিমপুর মনু বেপারী বাড়ীর দ্বীন মোহাম্মদের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাত পৌনে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন বলেন, বুধবার ১৮ মে দিবাগত রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জের করিমপুর মনু বেপারী বাড়ি থেকে অপহরণকারী আলোকে গ্রেফতার করা করে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মে দুপুরে অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রী ক্লাস শেষে বাসায় ফেরার সময় লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন প্রাইমারি ট্রেনিং ইনিস্টিটিউটের উত্তর পাশের উচ্চ মাধ্যমিক জেলা শিক্ষা অফিসের সামনে পৌঁছলে মো. আলাউদ্দিন (২২) ও তার সহযোগী মো. সালাউদ্দিন (৩০) তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নেয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত ১৮ মে লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আরো জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা