কবিরহাটে বাড়ির উঠানে গাঁজা চাষ, গ্রেফতার ২
সারাদেশ

কবিরহাটে গাঁজা চাষ করায় গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে বসত বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে শনাক্ত প্রায় ৮ লাখ

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (৩৫) ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম (৩২)।

শুক্রবার (২০ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মো.কামাল হোসেনের (৪৮) বসত বাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

অভিযানের সময় দেখা যায়, কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১কেজি ৫শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। একই সাথে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের করতে পেরে কৌশলে পালিয়ে যায়।

ওসি আরো জানায়, ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা