মুন্সীগঞ্জে কালবৈশাখীর ঝড়ে একাধিক গ্রাম বিধ্বস্ত
সারাদেশ

মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ে গ্রাম বিধ্বস্ত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়েকটি গ্রাম বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে বিধস্ত হয়েছে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

জানা যায়, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি ও কাদুরগাঁও গ্রামে ব্যাপক ঘরবাড়ি, ফসলি জমির ফসল ও মুরগির খামার ভেঙ্গে যায়।

খোলা আকাশের নীচে পড়ে আছে ঝড়ে বিধ্বস্ত হওয়া বসতঘর। এদিকে ক্ষতিগ্রস্তরা এতে, অবস্থায় অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা তাৎক্ষণিক সাহায্য সহযোগিতা চেয়েছেন।

স্থানীয় সৃত্রে জানা গেছে, বৃহস্পতিবার ( ১৯ মে ) রাতে ২৫-৩০ টি ঘর কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙ্গে যায়। তার মধ্যে একাধিক মুরগির খামার রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি কোলাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।

আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

স্থানীয় ইউপি সদস্য মাহবুব শাহ জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ কালবৈশাখীর ঝড় শুরু হয়। ৩০ টি ঘর ভেঙ্গে যায়, মুরগীর খামারও ভেঙ্গে যায়। আহত হয়েছে গ্রামের ৩/৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার মারুফ বলেন, ৩জন আহত হয়েছে। তাদের ঢাকা প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

এদিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবণ ঘোষ জানান, উপজেলা প্রশাসনসহ স্থানীয় চেয়ারম্যান ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার রাতের কালবৈশাখীর তান্ডবে ১৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে (সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৭টি, আংশিক ৯ টি) এবং ০৭ জন আহত হয়েছে।

আরও পড়ুন : সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে: আইনমন্ত্রী

আরও জানান - এ ঝড়ে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৮ লাখ টাকাক্ষতি নিরুপন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩৪ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা