সারাদেশ

সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই

সান নিউজ ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, সফল জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। ক্রীড়া শক্তিকে আমরা যতটা বিকশিত করতে পারব, আমাদের ততটাই উন্নয়ন হবে।

আরও পড়ুন:

শনিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার প্রধান। তিনি ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের ছেলে-মেয়েরা ক্রীড়াঙ্গনে অনেক ভূমিকা রেখেছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

উদ্বোধনী খেলার প্রথম পর্বে সিকদার মল্লিক ইউনিয়নের বিপক্ষে শারিকতলা ইউনিয়ন অংশগ্রহণ করে। শেষ পর্বে দুর্গাপুর ইউনিয়নের বিপক্ষে শংকরপাশা ইউনিয়ন ও কলাখালি ইউনিয়নের বিপক্ষে কদমতলা ইউনিয়ন অংশগ্রহণ করবে। এই খেলায় পিরোজপুর সদর উপজেলার মোট সাতটি ইউনিয়ন অংশগ্রহণ করবে। আগামী ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা