সারাদেশ

রাজনগরে ৮ পুলিশ-আসামি হতাহত 

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সমিরন চন্দ্র দাশ (৪২) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য ও তিন আসামি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

আরও পড়ুন: সেরা অভিনেত্রী জয়া আহসান

শনিবার (২১ মে) ভোরে রাজনগরের মহাসহস্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য হলেন, রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সমিরন চন্দ্র দাশ। তার বাড়ি হবিগঞ্জ সদর থানার পাঁচপাড়িয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজনগর থানার এসআই সমিরন, শওকত মাসুদ ভূইয়া, সোলেমান আহমদ, এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেন উত্তরভাগ এলাকায় দায়িত্ব পালন শেষে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মহাসহস্র নামক স্থানে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক এসআই সমিরন চন্দ্র দাশকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে এসআই শতকত মাসুদ ভূইয়া, কনস্টেবল মাসুদ মিয়া ও কনস্টেবল আজিজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, পুলিশ সদস্যরা দায়িত্ব পালন শেষে আসামি নিয়ে থানায় ফিরছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এক এসআই নিহত হন ও চার পুলিশ ও তিন আসামি আহত হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা