সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক
সারাদেশ

সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

রহমত উল্লাহ,টেকনাফ : মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৭ লাখ

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেন নৌবাহিনীর "বানৌজা আলী হায়দার " নামক জাহাজ।

এসব তথ্য নিশ্চত করে বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সোহেল আযম জানান, ‘টেকনাফ থেকে সাগর পথে ট্রলার বোঝাই একটি রোহিঙ্গাদের দল মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে ২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলারসহ ৩৩ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১জন শিশু। এরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তাদের প্রক্রিয়া শেষে সেন্ট মার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হবে বলে জানান জাহাজের এই কর্মকর্তা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা