সারাদেশ

শিশু আলো হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, দুজন খালাস

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারের টেকনাফের বহুল আলোচিত শিশু আলো হত্যার সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছে আদালত। এতে ৬ আসামীকে মৃত্যুদন্ড ও দুইজনকে খালাস দেয়া হয়।

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

বুধবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) ফরিদুল আলম রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- ইসহাক কালু, কুমিল্লার ইয়াকুব, নওগাঁর সুমন, ঠাকুরগাঁওর ইয়াছিন, নজরুল ও মায়ানমারের সৈয়দুল আমিন প্রকাশ লাম্বাইয়া। এছাড়া খালাস পেয়েছেন দিদার মিয়া ও মুহিবুল্লাহ। রায় ঘোষণার সময় তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বাদি ও শিশু আলোর বাবা মো. আবদুল্লাহ জানান, এ রায়ে আমি আংশিক সন্তুষ্ট। তবে যাদের খালাস প্রদান করা হয়েছে রায়ের কপি হাতে পাবার পর পরবর্তী ব্যবস্থা নিবো।

মামলার বাদিপক্ষের আইনজীবি এডভোকেট আমিন উদ্দিন চৌধুরী জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট না। ঘটনার আসল নায়ক মুহিব্বুল্লাহ ও দিদারের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর নিজ বাড়ীর কর্মচারী জবাই করে হত্যা করে ছিল এই শিশু আলি উল্লাহ আলো’কে। আলো টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার বাসিন্দা ও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর ছেলে। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের ১ম শ্রেণীর ছাত্র ছিল।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার রায়টি ঘোষণার দিন ধার্য্য ছিল। যেখানে অভিযোগপত্রে ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় আদালতে ১৯ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ৩ জন কারাগারে থাকলেও ৫ জন পলাতক ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা