সারাদেশ
আবাসিক হোটেল থেকে

নারীসহ যুবলীগ নেতা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় আবাসিক হোটেল থেকে আপত্তিকর অবস্থায় নারীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা

আটককৃত এইচ এম ফারুক (৩৮) উপজেলার চাটখিল পৌরসভা যুবলীগের সদস্য ও সাবেক পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দপুর এলাকার হাজী বাড়ির মৃত মফিজুল ইসলামের ছেলে।

বুধবার (১১ মে) দুপুর ১টার উপজেলার চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়রা বলছে, বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারের ফোর স্টার আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।

অভিযানে পুলিশ এক নারীসহ আপত্তিকর অবস্থায় ফারুককে হোটেলের একটি কক্ষ থেকে আটক করে। এরপর তাদেরকে ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ ,আটককৃত ফারুকসহ তার তিন ভাইয়ের ফোর স্টার আবাসিক হোটেলে মালিকানা রয়েছে। দুই ভাই হোটেলের তদারকির দায়িত্বে রয়েছেন। যুবলীগ নেতার সাথে আটককৃত নারী চার সন্তানের জননী এবং সম্পর্কে ওই যুবলীগ নেতার দূর সম্পর্কের মামী হয় বলে জানা যায়।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে আসবেই

এর আগেও একাধিকবার পৃথক পৃথক জায়গায় ফারুক আপত্তিকর অবস্থায় নারীসহ আটক হয় বলে জানা যায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফোর স্টার হোটেলে দিনে দুপুরে অসামাজিক কার্যকলাপ চলে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোর স্টার আবাসিক হোটেলের মোবাইলে ফোন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন গণমাধ্যম কর্মীদের এক নারীসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ বিষয়ে যাচাই বাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা