সারাদেশ

মেধাবী শিক্ষার্থী ঝর্ণাকে বাঁচাতে তার মায়ের আকুতি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ: আজ কয়ডা মাস ধরে মেয়েটাকে লইয়া খুব দুশ্চিন্তায় আছি। আল্লাহ আমারে কোন পরীক্ষায় মধ্যে ফেললো জানিনা। মেয়েটা দিন দিন ক্লান্ত, দুর্বল হয়ে যাচ্ছে। শোয়া থেকে উঠে বসতে কষ্ট হয় তার। কথার জোরও দিন দিন কমে আসছে। চোখের নিচে জমেছে কালি। সামনে কাউকে দেখলে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে। এভাবেই কথা গুলো বলছিলেন মেধাবী শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত ঝর্ণার মা।

আরও পড়ুন: কারামুক্ত সম্রাট

শ্রাবণী আক্তার ঝর্ণা। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী স্কুলের এস এস সি ২০১৮ ব্যাচে এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচ এস সি ২০২০ ব্যাচের মেধাবী শিক্ষার্থী। আকাশসম স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পড়াশোনা শেষ করে ডাক্তার হতে চায় ঝর্ণা।দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চায় সে। প্রত্যেক শিক্ষার্থীর জীবনেই বড় স্বপ্ন থাকে। এমন হাজারো স্বপ্ন ছিল হয়তো তার মনে। কিন্তু স্বপ্নগুলো আজ অধরা হওয়ার পথে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঝর্ণা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝর্ণার টিউমার ধরা পড়েছিলো অনেক দিন আগে এবং কিডনি সহ নানা জটিলতায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা দিতে পারেনি। এখন তা ক্যান্সারে রূপ নিয়েছে। খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে এবং এজন্য কিডনিতে পাথর ধরা পড়েছে । ফলে সমস্ত শরীর ফুলে গেছে। সে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে চিকিৎসা ব্যয় পড়বে প্রায় ২০ লক্ষ টাকা।

তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার ভাই ইতিমধ্যে তার সর্বোচ্চ দিয়ে ঝর্ণার চিকিৎসার খরচ বহন করেছেন। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তার পক্ষে এত টাকা খরচ করে শ্রাবণী আক্তার ঝর্ণার চিকিৎসা করার সামর্থ্য নেই। তাই ঝর্ণার সহপাঠী সহ তার স্কুলের শিক্ষার্থীরা তার চিকিৎসার আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন। তবে আরও টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তার পরিবার। এক্ষেত্রে সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও চিকিৎসা পেয়ে বেঁচে ফিরবে এক মেধাবী প্রাণ।

আরও পড়ুন: জুনে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি

ঝর্ণার মা বলেন,ঝর্ণার অপারেশনের জন্য ১৭ -১৮ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব না। বাপ মরা মেয়েটাকে বাঁচাতে সবার সহযোগীতা চাই। সবাই মিলে আমার মেয়েটাকে বাঁচান।

শ্রাবণী আক্তার ঝর্ণাকে সাহায্য পাঠানোর ঠিকানা:

নগদ: ০১৬০৮৩৩১৭০৫(পার্সনাল)
বিকাশ: ০১৭২৪৬৫৮০৫০(পার্সনাল)
বিকাশ: ০১৯১২৮৮৯৯৯৪(এজেন্ট)
যোগাযোগঃ ০১৭৮৯৮২৯২৪২

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা