পদ্মা সেতু
জাতীয়

জুনে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জুনে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

বুধবার (১১ মে) দুপুরে বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আজ সেতু বিভাগের বোর্ড সভায় বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের আমরা প্রস্তুতি নিচ্ছি।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদ্বোধনের সামারি পাঠাবো। উনি জুন মাসে যেদিন সময় দিবেন সেদিন পদ্মা সেতুর উদ্বোধন হবে।’

তবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন সেতুর উদ্বোধন করা হবে না বলে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

তিনি আরও বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। সেতুর কার্পেটিং ৯১ ভাগ কাজ শেষ।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প কর্ণফুলী টানেলের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে টানেলের কাজ চলমান রয়েছে। এ প্রকল্পের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ। আশা করছি এই বছরে এই প্রকল্পের আলোর মুখ দেখবে।

সেতুর নামের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জায়গা থেকে বলা আমাদের বলা হচ্ছে পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু করার’। আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছি কিন্তু তিনি রাজি হচ্ছেন না। তবে আমরা সেতু উদ্বোধনের যে সামারি পাঠাবো সেখানে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার জন্য নাম প্রস্তাব করবো।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

সেতুর টোলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর টোল হারের একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সেটি আসার পরে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী আমরা কাজ করব। তখনই পদ্মা সেতুর টোল হার চূড়ান্ত হবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা