ছবি: সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় এক শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

মঙ্গলবার ( ১০ মে ) দুপুরে সড়ক দুর্ঘটনায় ননিগোপাল (৫০) এবং সন্ধায় নসিমন চাপায় বাবু ( আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়।

নিহত ননি গোপাল ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সুবল চন্দ্র বর্মনের ছেলে এবং বাবু উত্তর বঠিনা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে নিহত ননী গোপাল তার ধর্ম পিতা ঘনিমহেশপর গ্রামের সেনা সদস্য আরিফ সহ মোটর সাইকেল যোগে রানীশংকৈল উপজেলার রাতোর গ্রামে জামাতা উজ্জলের বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে রুহিয়া- রহিমানপুর সড়কের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে কাছে পৌঁছালে একটি ইটবোঝাই পাওয়ার ট্রলি সহ দুর্ঘটনায় পতিত হয় মোটর সাইকেলের ২ আরোহী।

এতে মোটর সাইকেলের আরোহী ননী গোপাল ও চালক সেনা সদস্য আরিফ গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ননি গোপাল। আহত আরিফ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে মঙ্গলবার সন্ধার দিকে উত্তর বঠিনা গ্রামে বাবু বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল। ওই সময় একটি নসিমন গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় বাবু।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে আটক ৩৪

উভয় ঘটনায় রুহিয়া থানায় পৃথক ইউডি মামলা হয়েছে। লাশ নিহতদের পরিবারের কাছে আছে।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ আশ্রয় থাকবে না

মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটির জন্য ঢ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা