সারাদেশ

বোয়ালমারীতে বজ্রপাতে শিশুর মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে হুসাইন নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে রাবি ছাত্রীর আত্মহত্যা

মঙ্গলবার (১০ মে ) বিকাল ৫ টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে বাড়ির সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশু বান্দুকগ্রামের মো. উকিল শেখের ছেলে। উকিল শেখ পেশায় একজন দিন মুজুর। চার মেয়ে এক ছেলের মধ্যে হুসাইন চতুর্থ।

স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চু মোল্যা জানান, শিশুটি স্থানীয় ব্রাক পরিচালিত স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সে বাড়ি থেকে বৃষ্টির মধ্যে পুকুরে গোসল করতে যাওয়ার সময় বজ্রপাত পড়লে ঘটনা স্থলে মারা যান। এ সময় শিশুটির কান দিয়ে রক্তপড়া অবস্থায় পুকুর পাড়ে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে বজ্রপাতের কোন চিহ্ন পাওয়া যায় নাই। আমাদের কাছে মনে হয়েছে ছেলেটি পানিতে ডুবে মারা গেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা