সারাদেশ

জমি সংক্রান্ত বিরোধে বলির পাঠা বুদ্ধি প্রতিবন্ধী নারী

শওকত জামান, জামালপুর: জামালপুরের মেলান্দহে বিনা আক্তার (২৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা

বুধবার ( ১১ মে ) ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বিনা আক্তার মৃত বাদশা মিয়ার মেয়ে।

নিহত বিনা আক্তার মৃত বাদশা মিয়ার মেয়ে। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিনা আক্তারের মামা মিজানুর রহমান এবং মামাত ভাই সাইদুর রহমানকে পুলিশ আটক করেছে।

এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেল এসপি সজল কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার ( ১০ মে ) দিবাগত রাতে বিনা আক্তার তার মামা দেলোয়ার হোসেনের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বিনা আক্তারের নিখোঁজের খবর প্রচার করে মামার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির দু’শ গজ দুরে একটি মাদ্রাসার পাশে রাস্তার উপর বিনা আক্তারের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

আরও পড়ুন: ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে!

নিহতের মা হাজেরা বেওয়া (৬৫) জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বিনা আক্তারের মামা মিজানুর রহমানের প্রতিপক্ষ লাল শেখ, মুকুল, সোনাহার গংরা হত্যা করে মামা মিজানুরকে ফাঁসানোর চক্রান্ত করেছে বলে দাবি করেছেন তিনি।

লাল শেখ জানান, জমিসংক্রান্ত বিরোধকে পুঁজি করে তারা আমাদের ফাঁসাতে নিজেরাই পরিকল্পিতভাবে হত্যা করেছে বিনাকে।

স্থানীয়দের মাঝে প্রশ্ন উঠেছে, বিনা আক্তার তার মায়ের কাছেই থাকতো। ঘটনার রাতে কেন বা কিভাবে মামা দেলোয়ার হোসেনের ঘরে ঘুমাতে গিয়ে রাত ১০টার দিকে নিখোঁজ হলো? বাড়ির দশ গজ দূরে গলাকাটা মৃতদেহ উদ্ধার হলো। রহস্যময় এই হত্যাকাণ্ড নিয়ে নানামুখি আলোচনা চলছে এলাকাবসীর মুখে মুখে। তারা এই হত্যার রহস্য উদঘাটনে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় প্রশাসনের প্রতি।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

এ ব্যাপারে সার্কেল এসপি সজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধেই আমাদের হাতে অনেক ক্লু চলে আসছে। যা তদন্তের স্বার্থে এখন বলা যাচ্ছে না। তবে অচিরের প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা