ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ দুই সন্তানের জননী ও ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আবারও রাস্তা পরিদর্শনে নামছেন সেতুমন্ত্র...

নিহত গৃহবধূর নাম তানজিনা খানম নিপু (২৫) সে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ির ওমান প্রবাসী ইয়াছিন মাহমুদ রুবেলের স্ত্রী।

রোববার (৮ মে) বিকাল ৪টার দিকে উপজেলার লাউতলী গ্রামের নাজির আলীর বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সঠিক তদন্তের মাধ্যমে তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। পরিবারটিতে দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ থাকার কারণে নানা অজুহাতে গৃহবধূ নিপুকে প্রায় শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করত। নিহতের ননদ স্মৃতি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থেকে ভাইয়ের সংসারে খবরদারী করত।

স্থানীয় সূত্রে জানা যায়,রুবেল-নিপুর সংসারে ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। নিহত নিপুন সেনবাগের ৬ নং কাবিলপুর ইউনিয়ন ডোমনা কান্দী গ্রামের পাঠান বাড়ীর সাকায়েত উল্লাহ খাঁনের মেয়ে।

নিহতের শাশুড়ি মনোজা খাতুন দাবি করেন, পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সকাল ১১ টরি দিকে নিপু আত্মহত্যা করে।

আরও পড়ুন: আমার স্ত্রী এটা ঠিক করেননি

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত)শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রেখেছে। লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। সন্ধ্যার দিকে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পরিদর্শক তদন্ত আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা