চেয়ারম্যান শিহাব আমিন খান, তার ছেলে আশিক আমিন খান ও বাউল শিল্পী মনি মালা সরকার (ছবি: সান নিউজ)
সারাদেশ

ভালুকায় চেয়ারম্যান পুত্রের হামলায় নারী বাউল শিল্পী আহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলার ৬ নং সদর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নারী বাউল শিল্পী মনি মালা সরকারসহ তিনজন গুরুতর আহত হয়েছে। একই ইউনিয়নের বাঁশিল এলাকায় বৃস্পতিবার (৬ মে) সকালে এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

এ ঘটনায় নুহু মিয়া (৪০) বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তরা তারা হলেন, শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খান (২৫), মৃত নুরু মিয়া ছেলে মোহন মিয়া (৩২), মৃত দিলু মেস্তরী ছেলে সোহেল মিয়া (৩৭), মৃত মফিজ উদ্দিনের ছেলে জাহিদ হাসান বাবু (২৫), মোঃ হেলাল মিয়ার ছেলে হারুন (৩৬), আরও অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় এবং মামলায়র বিবরণ থেকে জানা যায়, নুহু মিয়ার সাথে মামলায় উল্লেখিত অভিযুক্তদের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। যার পরিপ্রেক্ষিতে নুহু মিয়ার স্ত্রী মনি মালা সরকারকে (বাউল শিল্পী) বিভিন্ন সময় অভিযুক্তরা ভয়-ভীতি এবং হুমকি প্রদান করে আসছিল। এর মধ্যে বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে দশটার দিকে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে চাপাতি, দা, রড, শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দিকে আসতে থাকে। এ সময় ১নং অভিযুক্ত আশিক আমিন খান নুহু মিয়ার স্ত্রী বাউল শিল্পীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে। এ সময় দাঁড়াতে বলে, না দাঁড়ালে গুলি করার ভয় দেখায়। এতে ভয়ে এক পর্যায়ে মনি মালা সরকার দৌঁড়ে বাড়িতে প্রবেশ করার মুহূর্তে আশিক আমিন খান ফাঁকা গুলি করে বাড়িতে প্রবেশ করে, চাপাতি দিয়ে কুপিয়ে মাথার বাম পার্শ্বে রক্তাক্ত গুরুতর জখম করে।

আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

মামলায় অভিযুক্ত অন্যরা লোহার রড দিয়ে মনি মালা সরকারের নাক, বাম হাতের উপর সজোরে আঘাত করে ও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় মনি মালা সরকারের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। একই সাথে বাড়িঘর ভাঙচুর করে। পরে স্থানীয়রা মনি মালা সরকারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আঘাত গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে মামলার বাদী নুহু মিয়া বলেন, হামলার সময় অভিযুক্ত আশিকের পিতা ও ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানকে বিষয়টি জানাতে তার মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বরং একপর্যায়ে তিনি ফোন বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন মামলার বাদী।

আরও পড়ুন: ভূতে নির্মাণ করেছে সেতু!

এ বিষয়ে ৬ নং ভালুকা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব আমিন খানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সঠিক না, সাজানো এবং সম্পন্ন বানোয়াট। মনি মালা সরকারের স্বামী তার স্ত্রীকে নিজেই লাথি দেয় এতে কাঁঠাল গাছের সঙ্গে আঘাত লেগে তার মাথা ফেটে যায়।

অন্যদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আসামীদের ধরার জন্য চেষ্টা করছি, অতি শীঘ্রই আসামীদের আটক করা হবে বলেও জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা