সারাদেশ

মাদারীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজারে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় সুমি বেগম (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

আরও পড়ুন: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

শনিবার ( ৯ এপ্রিল ) সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।

এ ঘটনার পর থেকে নিহত সুমির স্বামী মোস্তাকিন সিকদার সহ শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। সুমি কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে। নিহতের পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, পারিবারিক ভাবে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে সুমি বেগমের সাথে একই গ্রামের লাবু কাজির বিয়ে হলে তারা সুখে সংসার করে আসছিল এবং একটি পুত্র সন্তানও হয়। কিন্তু একই গ্রামের আসলাম সিকদারের ছেলে লম্পট মোস্তাকিন সিকদার নানা ভাবে ফুসলিয়ে সুমির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আর প্রেমের পরিণতি হিসেবে সন্তান সহ পালিয়ে বিয়ের করে তারা। উপজেলার কালিগঞ্জ বাজারের পাশে মুক্তা মাষ্টারের বাড়ি ভাড়া বাসায় এক বছর সংসারও করে। কিন্তু সংসার জীবনে তারা নানা কলহে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি(তদন্ত) মোঃ নাসির উদ্দিন বলেন , লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ নিহতের পরিবার মামলা দায়ের করলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা