সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর জুয়াড়িদের হামলার ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন: এবার সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা

শুক্রবার (৮ এপ্রিল) রাতে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ১৭ জনের নামে ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গৌরীপুর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুলিশের ৬ কর্মকর্তা আহত হয়।

আহতরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ, মো. এমদাদ, আওলাদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাক, মো. মিজান, মো. কামরুল ইসলাম ।

আরও পড়ুন: আমদানি করা সরকার নয়

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০-১২ দিন ধরে চর ভবানীপুর ও উজান কাশিয়ারচর এলাকার লোকজনের সঙ্গে বালু তোলা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে ভাবখালীর লোকজন একটি দোকানে বসে তাস খেলছিলেন। পুলিশ আসলে গ্রামের লোকজন চিৎকার করে হট্টগোল শুরু করেন। পরে তারা মাইকে ঘোষণা দিয়ে এলাকার মানুষজন নিয়ে উজার চরের মানুষ ভেবে পুলিশের ওপর হামলা করে। পরে খবর পেয়ে ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা