সারাদেশ

ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থানকারী সাহারবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনা মিয়া (৫০) ও তার ছেলে রহমত উল্লাহকে (২৪) ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহারবিল ইউপির ৮নং ওয়ার্ডের উমখালীর রামপুর গ্রামের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিমের বসতঘরের খাটের নিচ থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবাদে সরব ছিলেন আজিজুল হাকিম ও তার পরিবার। বিভিন্ন সভা-সমাবেশ, সেমিনার, র‌্যালি ও মানববন্ধনে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইতেন।

আরও পড়ুন: অস্কারে চড়কাণ্ড: ১০ বছর নিষিদ্ধ স্মিথ

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন বলেন, ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহারসহ হস্তান্তর করা হয়েছে। র‌্যাব

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা