সারাদেশ

বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

সান নিউজ ডেস্ক: ইকোনো পরিবহনের একটি বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় সুপারভাইজার রিয়াদ হোসেন লিটন খুন হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) ভোরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসটি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: হরিপুরে সেটেলমেন্ট অফিসার লাঞ্ছিত

তবে কে বা কারা, কী কারণে লিটনকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক মো. নাহিদকে আটক করা হয়েছে। আটক বাসচালক নাহিদ রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের শাহরিয়ার আহমেদের ছেলে।

অন্যদিকে, নিহত লিটন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের দুদু মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে চেয়ারকোচ ইকোনো (ঢাকা মেট্রো-ব ১৫-০১০৩) বাস রাত ১০টার দিকে লক্ষ্মীপুর আসে। যাত্রীদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়িটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রাখা হয়।

আরও পড়ুন: ঘুমন্ত স্বামীকে হত্যা করলেন রোহিঙ্গা স্ত্রী

তখন গাড়িতে নতুন একজন হেলপার, সুপার ভাইজার লিটন, পুরাতন স্টাফ শিপন ও চালক নাহিদ ছিলেন। লিটন ও নতুন হেলফারকে বাসে রেখে নাহিদ ও শিপন বাসায় চলে যান। পরে তারা বাসেই ঘুমিয়ে পড়ে।

সাহরির সময় রাত ৪টার দিকে এসে গাড়ির ভেতর লিটনের রক্তাক্ত মরদেহ দেখতে পান নাহিদ। পরে তিনি স্থানীয় লাইনম্যান মো. সেলিমকে জানান। সেলিমের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পর থেকে নতুন হেলপার পলাতক রয়েছে। তার পরিচয় জানাতে পারেনি কেউই।

আরও পড়ুন: আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীর পদত্যাগ

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, লিটনকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি চালককে আটক করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা