ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (ছবি: সান নিউজ)
সারাদেশ

হরিপুরে সেটেলমেন্ট অফিসার লাঞ্ছিত 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: জমিজমার অভিযোগ নিস্পত্তির পরও পরচা দিতে অতিরিক্ত অর্থ দাবি করায় হরিপুর উপজেলা সহকারি সেটেলমেন্ট অফিসারের উপর চড়াও হয়েছেন রফিকুল ইসলাম নামে একজন ইউপি চেয়ারম্যান। শুক্রবার (৮ এপ্রিল) জেলার হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান

সূত্রে জানা যায়, হরিপুর উপজেলা স্যাটেলমেন্ট অফিসে জমিজমার ডিসপুটের বাদী বিবাদী হাজিরা দিতে টাকা নেওয়া এবং ডিসপুট শুনানির পরও জমির পরচা পেতে মোটা অংকের অর্থ দাবি করা এবং মোটা অংকের টাকা না দিলে মালিকানা বা খতিয়ান না খোলার অভিযোগ বিস্তর।

স্থানীয় জমির মালিকদের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) পৌনে ৩টার দিকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম স্যাটেলমেন্ট অফিসে যান এবং ভবানন্দপুর মৌজার মানুষকে হয়রানির প্রতিবাদ জানান। এ সময় তিনি টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সহকারি সেটেলমেন্ট অফিসার মো. ফেরদৌস খাঁনসহ বিতর্কে জড়িয়ে পড়েন। বিতর্কের একপর্যায়ে ইউপি চেয়ারম্যান উত্তেজিত হয়ে সহকারি সেটেলমেন্ট অফিসারের শার্টের কলার ধরে এলােপাথারী মারধর করেন।

লোকজনের চিৎকার চেচামেচিতে ওই অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এগিয়ে আসেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন: খালেদ-তাইজুল নৈপুণ্যে কক্ষপথে বাংলাদেশ

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ভবানন্দপুর মৌজার ৩০ ধারার কাজ চলছে। কিন্তু অভিযোগ শুনানির নামে বাদী ও বিবাদীদের নিকট হতে হাজিরার নামে দফায় দফায় অর্থ আদায় করছেন ওই অফিসের কর্মচারী ও দালালরা। শুনানিতে যারা জমি ফিরে পাচ্ছেন তাদের জমির জটিলতা সমাধান করতে মোটা অংকের টাকা আদায় করছেন কর্মকর্তা কর্মচারীরা। আমি এসব ঘটনার প্রতিবাদ জানাতে গেলে ফেরদৌস খানের ওই কর্মকর্তা আমাকে গ্রেফতার করার হুমকি দেয়। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: কতবার কষ্ট পেয়েছি

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, সহকারী স্যাটেলমেন্ট অফিসার লাঞ্ছিতের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম একজন জনপ্রতিনিধি হয়ে একজন অফিসারের উপর চড়াও হবেন এটা কাম্য নয়। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি জেনে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা