সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে আব্দুল মমিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জনগণই সব ক্ষমতার উৎস

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি কুড়েঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন দিনাজপুর জেলার বিরল উপজেলার মৌচসা গ্রামের সৈয়দ আলীর ছেলে। আহতরা একই এলাকার আলমের ছেলে আরমান (১৬) ও ফুলবাবুর ছেলে রঞ্জন (১৯)।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান,বৃহস্পতিবার রাত ৩ টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে যথাসাধ্য চিকিৎসা দিয়েও আহতদের অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেলে রেফার্ড করেন।

আরও পড়ুন: সরকার বিরোধীদল নির্মূলে লিপ্ত

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দুইটি মোটর সাইকেল যোগে গম মাড়াই মেশিন নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজ করতে গিয়েছিলেন ৬ জন।রাতে ফেরার পথে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি কুড়েঘর নামক স্থানে পৌছলে সেখানে নষ্ট হয়ে পড়ে থাকা একটি মাহিন্দ্র ট্রাক্টরকে সজোরে ধাক্কা দেয় মোটর সাইকেলের যাত্রীরা।

এতে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান ও একই মোটর সাইকেলে থাকা আরও দুই জন গুরুত্বর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা