মাদারীপুরে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপচে পড়া ভিড়
সারাদেশ

মাদারীপুরে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপচে পড়া ভিড়

শফিক স্বপন মাদারীপুর : পবিত্র মাহে রমজানের প্রথম দিনে আজ মাদারীপুরের ৪টি উপজেলায় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।

আরও পড়ুন : একাদশের রেজিস্ট্রেশন শুরু

মাদারীপুর জেলার প্রত্যেকটি উপজেলাতে প্রতিটি মসজিদে জুমার নামাজে শরিক হতে আজান দেওয়ার আগেই বিভিন্ন বয়সের রোজাদাররা মসজিদের দিকে ছুটতে থাকেন ,মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ধীরে ধীরে লোক বাড়তে থাকায় মসজিদের মূল ভবনে স্থান সংকুলান না হলে মুসল্লিরা রাস্তার উপরই জানামাজ, পলিথিন ও কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন।

নামাজ শেষে মহান রাব্বুল আলামীনের দরবারে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্ব উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন মুসল্লিরা।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

এছাড়া শিবচরের জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি রোগমুক্তির কামনা করে বাদ জুমা শিবচর উপজেলা সকল মসজিদে দোয়া চাওয়া হয়।

রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জুমার খুতবার আগে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি যোবায়ের হাসান বলেন, পবিত্র রমজান হচ্ছে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। পবিত্র এ মাসে এমন একটি রজনী রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস মুসলমানদের ধৈর্য্য ধারণের উত্তম শিক্ষা দেয়।

আরও পড়ুন : ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো

তিনি আরো বলেন, বেশি করে কুরআন তেলাওয়াত, এবাদত-বন্দেগী, পরোপকারের মাধ্যমে এ পবিত্র মাসকে সম্মান করা উচিৎ। রমজানের শিক্ষা কাজে লাগিয়ে বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে।

মাদারীপুর সদর , কালকিনি, রাজৈর,ডাসার,সহ শিবচরের বিভিন্ন কেন্দ্রীয় জামে মসজিদ ,পৌর জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, চকবাজার জামে মসজিদ, সাব রেজিস্ট্রার অফিস জামে মসজিদ, পৌরসভা জামে মসজিদ, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা জামে মসজিদ, বাহাদুরপুর পীর মঞ্জিল জামে মসজিদ, ডি সি রোড বাইতুল আমান জামে মসজিদসহ জেলা ও উপজেলার প্রতিটি মসজিদে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ছিল উপচে পড়া ভিড়।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০

অনেক এলাকায় মুসল্লিদের ভিড় মূল রাস্তা পর্যন্ত চলে যায়। নামাজের সময় ওইসব রাস্তায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এদিকে মাদারীপুরের মত সারাদেশের মসজিদগুলোতেও রমজানের প্রথম জুমায় নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ

গত ২৭ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল হক ডনের পাঁচ দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা