নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান
সারাদেশ

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়ল ৯ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেন,এ অগ্নিকান্ডে তাদের ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: গাঁজাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে আটক

বৃহস্পতিবার ( ৭ এপ্রিল ) গভীর রাতে উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মুকবুল চৌধুরী হাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকবুল চৌধুরী হাট বাজারের ব্যবসায়ী জি এম মুজাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে মুকবুল চৌধুরী হাট বাজারের কোহিনুর জুয়েলার্সে আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৯টি দোকান পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে, ফল বিতান ১টি, মুদি দোকান ২টি, সাইকেল গেরেজ দুটি, কম্পিউটার দোকান ১টি, মিষ্টি দোকান ১টি, সিমেন্ট দোকান ১টি, কনফেকশনারী দোকান ১টি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ফাইটার ম্যান মো.নেওয়ামত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের ঘটনা ঘটেনি। এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে জানানো হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা