সারাদেশ

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আমিরুল হক, নীলফামারী: নোংরা রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় নীলফামারীর সৈয়দপুরের ৮টি প্রতিষ্ঠানের সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনা (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অভিযানের সময় উপজেলা ও পৌর স্যানেটারী পরিদর্শক আলতাফ হোসেন ও থানা পুলিশ সাথে ছিলেন।

শহরের ঢাকা বিরিয়ানি হাউসের রান্নাঘর অপরিস্কার, নোংরা পরিবেশে খাবার বিক্রি ও কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আজিম উদ্দিন সুইটমিটে ইফতার সামগ্রীতে কাগজের পেপপার ঢাকা দেওয়ায় ২ হাজার টাকা, মূল্য তালিকা টাঙ্গানো না থাকায় মোল্লা অয়েল মিলের ২ হাজার টাকা, মাসুদ মোল্লা অয়েলের ২ হাজার টাকা, এমজি বাবু অয়েলের ৫শ' টাকা, আলতাফ চাল ব্যবসায়ীর ২ হাজার টাকা, আজাদ চাল ঘরের ২ হাজার টাকা, কলিম চালের দোকানের ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। রমজানে খাদ্যের দোকান, হোটেল, রেস্তোরাঁ, নিত্যপন্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে নিয়মিতভাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা