সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার
সারাদেশ

সুমাইয়ার কৃতিত্বের দাবিদার ৩ কোচিং সেন্টার

সান নিউজ ডেস্ক : ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন সুমাইয়া মোসলেম মীম।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৩ কোচিং সেন্টার এদিকে প্রথম হওয়া সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে। রেটিনা, মেডিকো এবং উন্মেষ তাদের কোচিং সেন্টারের ফেসবুক পেজ থেকে সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে।

সুমাইয়ার ছবিযুক্ত রেটিনা কোচিং সেন্টারের ভর্তি ফরমের ছবি দিয়ে প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে বলে, আলহামদুলিল্লাহ। সুমাইয়া মোসলেম মিম। মেডিকেল মেধাস্থান: ১ম।

মেডিকোর ফেসবুক পোস্টে বলা হয়, অভিনন্দন! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১-২২। সুমাইয়া মোসলেম মীম। জাতীয় মেধায় ১ম স্থান মেডিকো রোল ২১০০০৯০৬। এছাড়াও চ্যান্সপ্রাপ্ত সকলকে শুভকামনা।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

অপরদিকে উন্মেষের ফেসবুক পেজের পোস্টেও সুমাইয়াকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ এ বছর (২০২১-২২ শিক্ষাবর্ষ) মেডিকেল ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছে উন্মেষের কৃতী শিক্ষার্থী গভ. এম এম সিটি কলেজ, খুলনা -এর সুমাইয়া মোসলেম মিম। উন্মেষ রোল ৯৬২১০৭০৩৫০৯। চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে উন্মেষ পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

আরও পড়ুন : অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

সুমাইয়া মোসলেম মীমকে তিন কোচিং সেন্টারের শিক্ষার্থী দাবি করায় প্রশ্ন তুলেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

সাইমন মোরশেদ রিয়াদ নামের একজন ফেসবুকে লিখেন, মিম তুমি কার?? কার টা সত্য!!

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা