সারাদেশ

মাদারীপুরে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জের ধরে স্বামী রাজ্জাক তালুকদার (৪০) তার স্ত্রী আয়েশা আক্তারকে (৩০) ধারালো অস্ত্র দ্বারা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: পুত্রের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার

হত্যার পর স্ত্রী আয়েশার লাশ হাসপাতালে রেখে ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টার দিকে শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে। ঘটনার ১১ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে করেছে পুলিশ।

পুুলিশ ও এলাকাবাসী জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের খালেক তালুকদারের ছেলে অটোচালক রাজ্জাক তালুকদার ও তার ২য় স্ত্রী আয়েশা আক্তারের (৩০) সাথে পারিবারিক কলহ নিয়ে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাড়িতে স্বামী রাজ্জাক তালুকদারের সাথে স্ত্রী আয়েশার মোবাইলে কথা বলা ও পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রাজ্জাক তালুকদার ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আয়েশার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। ঘরে চেচাঁমেচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আয়েশাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেয়ার কথা বললে রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা আয়েশাকে ইজিবাইকে করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

হাসপাতালের জরুরী বিভাগে আয়েশাকে রেখে স্বামী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে নিহতের লাশ থানা হেফাজতে নিয়ে যায়। নিহত আয়েশা বরিশালের আবদুল মান্নানের মেয়ে। আয়েশার শাওন নামের একটি ছেলে ও সিনথিয়া নামের একটি মেয়ে রয়েছে।

পার্শ্ববর্তী স্বজন গোলেনুর বেগম বলেন, ‘ওই বাড়ির চিল্লাচিল্লি শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি ঘরে ওর স্বামী, মা, বাবা সবাই। আয়েশা কাত হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি সবাই মিলে ধরে হাসপাতালে আনতেই পিছন থেকে ওরা
পালিয়ে যায়।’

স্থানীয় রাসেল ফকির বলেন, ‘আয়েশা রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী। প্রায়ই ওদের মধ্যে ঝগড়া হতো। ওই বৌ অনেকদিন বাপের বাড়িও ছিল।’

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

শিবচর উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার পেটে ও নাকের উপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।’

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো: আনিসুর রহমান বলেন, ‘হত্যাকান্ডের পর ঘাতক স্বামী তার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ঘাতক রাজ্জাক তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা