সারাদেশ

টেকনাফ বাজার থেকে ১০০ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানা কৌশলে ক্যাম্প থেকে বের হচ্ছে–এমন অভিযোগ পেয়ে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় ও বাজারের আশেপাশে অভিযান চালানো হয়।

এ সময় রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে বিভিন্ন জায়গা কাজ করার সময় ১০০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, রোহিঙ্গারা কীভাবে ক্যাম্প থেকে বের হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। এর পাশাপাশি অভিযান আরও জোরদার করলে রোহিঙ্গাদের মনে ভীতি সৃষ্টি হবে। এতে তারা আর ক্যাম্পের বাইরে যাওয়ার সাহস পাবে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা