সারাদেশ

বোয়ালমারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে শামীম বিশ্বাস (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম।

আরও পড়ুন: তাহসান-মিথিলা-ফারিয়াকে অব্যাহতি

রোববার (২৭ মার্চ) বিকেলে পৌর সদরের মাইক্রোস্ট্যান্ডের পেছনের ভাড়া বাসার পাশের পরিত্যক্ত একটি ভবনে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহত শামীম উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী শাহজাহান বিশ্বাসের ছেলে।

জানা যায়, শামীম বিশ্বাসের সাথে তার পরিবারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এক বছর আগে সে বিয়ে করে। চার দিন আগে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের ঘটনায় শামীম হাজার বিশেক টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। প্রতিবেশীরা রোববার সকালে তাকে ভাড়া বাসার আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছ।

আরও পড়ুন: টার্গেট ছিল টিপুকে হত্যা, প্রীতি নয়

পরে বিকেল ৫টার দিকে মাইক্রো স্ট্যান্ডের পাশের মহিলা অধিদপ্তরের বাউন্ডারি দিয়ে ঘেরা তালাবদ্ধ গেটের ছাদবিহীন পরিত্যক্ত ভবনের মধ্যের একটি কাঁঠাল গাছে শামীমের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা