নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সারাদেশ

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সান নিউজ ডেস্ক : নরসিংদী জেলার রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

শুক্রবার ( ২৫ মার্চ ) সকাল পৌনে ৭টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশে সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহেরচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার চরসুবুদ্ধি থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা আমীরগঞ্জ হয়ে নরসিংদীর দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

অটোরিকশাটি হাসনাবাদ বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুইজন আহত হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চারজন মারা গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি।

আরও পড়ুন : হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

তবে নিহত চারজনই অটোরিকশার যাত্রী কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে এবং পিকআপটিকে আটক করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা