নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুরে
সারাদেশ

নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিখোঁজের একদিন পর দশম শ্রেণির এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

নিহতের নাম মো.সিফাত হোসেন (১৬) সে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের কন্যার বাড়ির প্রবাসী আবু বক্কর ছিদ্দিকের ছেলে এবং স্থানীয় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

চরক্লার্ক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত উল্যাহ মেম্বার নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার থেকে সিফাত নিখোঁজ ছিল। কিন্তু এ বিষয়ে তাঁর পরিবার থেকে কাউকে কিছু জানানো হয়নি। শুক্রবার ভোররাতে সিপাতের মা ফজরের নামাজ পড়তে উঠলে ভোর সাড়ে ৫টার দিকে বসত ঘরের পাশে থাকা পুকুরে তাঁর ছেলের মরদেহ ভাসতে দেখে ওই সময় তাঁর শৌর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে পুকুর থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

চরক্লার্ক ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনায়েত উল্যাহ মেম্বার আরও জানান, আমি সিপফাতের মায়ের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানান তাঁর ছেলের ছ্যাইয়া রোগে (মৃগীরোগে) আক্রান্ত ছিল।

কিন্তু স্থানীয়রা জানান সিফাত এমন রোগে আক্রান্ত ছিল বলে তাদের জানা ছিলনা। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখে ময়নাতদন্ত করার দাবি করেন বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

চরজব্বর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত ঘটনাস্থল থেকে জানান,খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের ভাষ্য, সে মৃগীরোগে আক্রান্ত ছিল। মরদেহ থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন : ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

এসআই আবু হাসনাত আরও জানান,বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা