ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ
জাতীয়

ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক বিশেষ অভিযানে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া প্রশ্নে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবটি ১৪০ ভোটে পাস হয়েছে।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

প্রস্তাবটিতে একইসাথে রুশ হামলায় সৃষ্ট 'ভয়াবহ' মানবিক পরিস্থিতির জন্য মস্কোর সমালোচনা করা হয়েছে। তবে রাশিয়া প্রস্তাবটি মানতে বাধ্য নয়।

বৃহস্পতিবার ( ২৪ মাচর্ ) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে পরিষদের জরুরি অধিবেশন এ ভোটাভুটি হয়েছে। এএফপি এক সংবাদে এ তথ্য জানিয়েছে ।

ইউক্রেন বুধবার ( ২৩ মার্চ ) প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্যদেশ। ভোটদানে বিরত ছিল ৩৮টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এই পাঁচ দেশ হলো রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া।

আরও পড়ুন : ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বুধবার বলেছিলেন, ইউক্রেনের প্রস্তাবে সহিংসতা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

অপরদিকে এদিনই ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়াও। তবে সেটি গৃহীত হয়নি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা