কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ এমভি মেরিন ট্রাস্ট ওয়ান
জাতীয়

কলকাতায় ডুবল বাংলাদেশি জাহাজ

সান নিউজ ডেস্ক : ভারতে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে ডুবে গেছে পণ্যবাহী বাংলাদেশি জাহাজ এমভি মেরিন ট্রাস্ট ওয়ান।

আরও পড়ুন : স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) সকাল ৯টায় লোডিংয়ের কাজ শেষ হয় জাহাজটির। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ ও হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।

এমভি মেরিন ট্রাস্ট ওয়ান জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন।

কলকাতা থেকে আগামীকাল (২৫ মার্চ) জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি সম্পূর্ণ ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। রশি দিয়ে বেঁধে সেগুলোকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবেছে।

আরও পড়ুন : সৈয়দপুরে পেট্রোলসংকটে যানচালকদের দুর্ভোগ

মেরিন ট্রাফিক জানাচ্ছে, জাহাজটি বাংলাদেশি। ২০১৮ সালে তৈরি করা হয় জাহাজটি।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা