সৈয়দপুরে পেট্রলসংকটে যানচালকদের দুর্ভোগ
সারাদেশ

সৈয়দপুরে পেট্রোলসংকটে যানচালকদের দুর্ভোগ

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের সংকট দেখা দিয়েছে উত্তরের বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে। এতে দুর্ভোগে পড়েছেন পেট্রোলনির্ভর যানচালকেরা। প্রায় এক সপ্তাহ ধরে এই সংকট দেখা গেছে। ফলে চালকেরা পেট্রোল না পেয়ে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন : স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খালেক পেট্রোলপাম্পে গিয়ে দেখা যায়, সেখানে মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রোল নিতে এসেছেন। কিন্তু পেট্রোলপাম্প থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সংকটের কথা। তাই সর্বোচ্চ দুই শ’ টাকার পেট্রোল একজন চালক কিনতে পারবেন। প্রয়োজনে অকটেন নিতে পারেন যত খুশি।

বোতলাগাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার মোতালেব হক বলেন, শহরে কিছু জিনিস কিনতে এসেছিলাম। বাড়িতে যাওয়ার পথে পেট্রোল নিতে এসে জানতে পারি তেল নেই। এখন কোনো উপায় না পেয়ে অকটেন কিনতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী জানান, পেট্রোল সংকটের কারন ডিপো থেকে আমাদের জানাচ্ছে না। অথচ আমরা জানতে পেরেছি ডিপোতে কোন সংকটেই নেই। অসৎ উদ্দেশ্যে তাঁরা এই সংকট তৈরি করেছে। আর বর্তমানে যেসব ফিলিং স্টেশনে যেটুকু পেট্রোল আছে তা ব্যক্তি সম্পর্কের কারনে।

আরও পড়ুন : বন্ধু ও প্রতারকদের চেহারা উন্মোচিত হবে

ডিপো কর্তৃপক্ষের সাথে যাদের ভালো সম্পর্ক শুধু তাদেরকেই পেট্রল দেওয়া হচ্ছে। আমার পাম্পে যে পরিমাণ পেট্রোল জমা ছিল, তা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন অল্প কিছু পরিমাণ অকটেন রয়েছে, যা চাহিদার তুলনায় অনেক কম।

আরও পড়ুন : ‘নিরপেক্ষ’ থাকায় ঢাকার প্রতি কৃতজ্ঞ রাশিয়া

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নীলফামারী জলা কমিটির সাধারণ সম্পাদক হাজী একরামুল হক বলেন, ডিপো থেকে আমরা পেট্রোল চাহিদা মত পাচ্ছি না। তাই সংকট পাম্পে নয় ডিপোতেই। আর দাম বাড়ানোর বিষয়টিও আমাদের হাতে নেই। তবে আশার কথা হচ্ছে সামনে মাসে পেট্রোলের সংকট আর হয়ত থাকবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা