সাংসদ জ্যাকবকে গণসংবর্ধনা দিলো মনপুরার জনগণ
সারাদেশ

সাংসদ জ্যাকবকে গণসংবর্ধনা দিলো মনপুরার জনগণ

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগর মোহনার দ্বীপ উপকূল মনপুরা। ভোলা জেলার প্রাচীন এই দ্বীপের প্রায় দেড় লাখ মানুষের দু:খ নদী ভাঙ্গন।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

মেঘনার কড়াল গ্রাসে মনপুরা দ্বীপের প্রায় ৫৪ কিলোমিটার এলাকা যখন ভাঙ্গনের মুখে ক্রমেই বিলীনের পথে যাচ্ছিলো। এমন আতংক থেকে দ্বীববাসিকে রক্ষায় এলাকার অবহেলিত মানুষের মনে আশার আলো জেগে উঠেছে। দ্বীপবাসিকে রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের জন্য ১ হাজার ১৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দেয়ার খবরে এলাকার মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে।

বৃহস্পতিবার ( ২৪ মার্চ ) বিকালে ঢাক-ঢোল, বাদ্য বাজিয়ে, মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অভিনন্দন জানাতে ভীড় জমায় হাজার হাজার মনপুরাবাসী।

এ সময় মনপুরা সরকারি হাজির হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংবর্ধনার সভাস্থলে দুপুর থেকে লোকে লোকারণ্য হয়ে উঠে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সমগ্র উপজেলা জুড়ে টানানো হয়েছে ব্যানার ফেস্টুন।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ইউক্রেনের কৃষিমন্ত্রী

সন্ধ্যার আগে ফুল ও ক্রেষ্ট দিয়ে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে স্থানীয় আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এ সময় গণসংবর্ধনায় এলাকার মানুষ নিরাপদ নৌ-চলাচলের জন্য ফেরি চালু করা ও নিরবিচ্ছিন্ন গ্রিড বিদ্যুতের দাবি জানান।

এদিকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যার পর সংগীত পরিবেশন করেন শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমসহ দেশ সেরা শিল্পীরা।

মনপুরা আ’লীগের সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় ও আ’লীগের সভাপতি শেলিনা আকতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, স্বাধীনতার ঐতিহাসিক মাস মার্চ উল্লেখ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মনপুরাকে রক্ষায় প্রধানমন্ত্রী দৃঢ় সিদ্ধান্ত ও বিপুল পরিমান বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন : ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া

এ সময় তিনি মনপুরা ও চরফ্যাশনের উন্নয়নের চিত্রও তুলে ধরেন। মনপুরাবাসীর এমন আয়োজনের জন্য তাদের প্রতি চির ঋনী থাকার কথাও জানান এমপি জ্যাকব।

এই সময় তিনি বিএনপির আমলের এমপি নাজিম উদ্দিন আলমের সমালোচনাও করে বলেন, ওই সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, তা আজও এলাকার মানুষ ভুলতে পারে নি।

আরও পড়ুন : পদত্যাগ করবেন না ইমরান খান

এই সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা, ওসি সাইদ আহমেদ, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আ’লীগের সহ-সভাপতি দীপক চৌধুরী, আ’লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক ও শ্রমিক লীগ সভাপতি আবুল হোসেন আবু, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, আ’লীগের যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, আমিনুল ইসলাম ফিরোজ, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী প্রমুখ।

আরও পড়ুন : ৪০ হাজার সেনা মোতায়েন করছে ন্যাটো

প্রসঙ্গত, মনপুরার জন্য বরাদ্দকৃত ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকায় নির্মাণ হবে ৫২ কিলোমিটার টেকসই বাধ, ৩৭ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ১০টি স্লুইস গেইট, ৭টি পানি নিস্কাশন আউটলেট।

এলাকাবাসীর দাবি এক কাজ যেন এ বছর বর্ষার আগে শুরু হয়। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে আরো এক বছর সময় লাগবে। তবে তারা দ্রুত কাজ শুরু করতে চেস্টা করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা