ছবি-সংগৃহিত
সারাদেশ

টিসিবির পণ্য মজুদের অভিযোগে আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামে টিসিবির পণ্য গুদামে মজুদ করায় অভিযোগে বিপুল পরিমাণ টিসিবির পণ্য ও এক ডিলারসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ মার্চ) নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টিসিবির ডিলার মো. কামরুল ইসলাম রাশেদ, ব্যবসায়ী মো. নুরুল্লাহ ও মো. জসীম উদ্দিন।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরির দায়ে কাউন্সিলরকে গণধোলাই

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম ইউসুফ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্ধারিত পয়েন্টে নির্ধারিত মূল্যে বিক্রির জন্য টিসিবি থেকে পণ‌্যগুলো সংগ্রহ করে মজুদ করে রাখেন এক ডিলার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৫০০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। এসময় আটক করা হয় তিন জনকে।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা