শিশু স্বর্গ

সুবর্ণচরে যাত্রী ছাউনিতে সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে আলোচনা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারী পুত্রসন্তানের জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃপরিচয় অজানা থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড় সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে ওই নারী একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।

খবর পেয়ে সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, প্রায় দুই থেকে তিন বছর ধরে ৩০ বছর বয়সী ওই নারী উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকা এবং উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের পরিচয় বা স্থায়ী ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না।

স্থানীয়দের দাবি, অসহায় অবস্থার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, যার ফলে তিনি গর্ভবতী হন। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন স্থানীয় এক নারী। তবে শিশুর ভবিষ্যৎ এবং তার পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, যাত্রী ছাউনিতে সন্তান প্রসবের খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অসহায় ও মানসিক প্রতিবন্ধী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা