ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জান্নাত বেগম (৪৫) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।

আরও পড়ুন: বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আমিনুল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সুবর্ণচর উপজেলায় বৃষ্টি শুরু হয়। ওই সময় জান্নাত বেগম মাঠ থেকে গরু আনতে যায়। পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, একই দিন দুপুরের দিকে জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হাজী আবুল কালামের একটি গরু খেতে খাস খাওয়ার সময় বজ্রপাতে মারা যায়।

আরও পড়ুন: পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত গৃহবধূ পাঁচ সন্তানের জননী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বাড়িতে তাকে দাফনের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা