সারাদেশ

মধুখালীতে সাইকেল, শিক্ষাবৃত্তি ও সুবর্ণ কার্ড বিতরণ

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: চাকুরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রী আটক

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধি ব্যক্তিদের মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল।

অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন সাদস্য সদস্য পত্মী সেলিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সহা প্রমুখ।

আরও পড়ুন: কালকিনিতে হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

অনুষ্ঠানে ১৫টি বাইসাইকেল ও ৩০জন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার্থীদের মধ্যে ১ লক্ষ ৮ হাজার টাকা এবং উপজেলার নওপাড়া ইউনিয়নের ৬০জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা